banglahour

কটিয়াদীতে অপতৎপরতা ও দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ছাত্রদল

সারাদেশ | মিয়া মোহাম্মদ ছিদ্দিক কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি।

(১ দিন আগে) ২২ জুন ২০২৬, সোমবার, ৮:২৯ অপরাহ্ন


কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও তাদের অঙ্গ-সহযোগী সংগঠনের কথিত অপতৎপরতা ও দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ছাত্রদল।

সোমবার (২২ জুন) উপজেলা ছাত্রদলের আয়োজনে উপজেলা রোড থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কটিয়াদী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তসরিফুল হাছিব, সদস্য সচিব আশিকুর রহমান, পৌর ছাত্রদলের আহ্বায়ক দিদারুল ইসলাম এবং সদস্য সচিব মো. নাসিম মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, নিষিদ্ধ সংগঠনের যেকোনো ধরনের নাশকতা, সন্ত্রাসী কার্যক্রম ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। দেশের শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করারও প্রত্যয় ব্যক্ত করেন তারা।


তারা আরো বনলেন,নিষিদ্ধ ছাত্রলীগের কিছু সদস্য এখনও বিভিন্ন স্থানে অপতৎপরতা চালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে। এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

সমাবেশ শেষে নেতাকর্মীরা দেশ ও জনগণের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন।

 

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল