banglahour

শিশু ধর্ষণের অভিযোগে ১৫ বছরের কিশোর আটক

সারাদেশ | মনির হোসেন। ফরিদপুর প্রতিনিধি।

(২ মাস আগে) ২২ জুন ২০২৬, সোমবার, ১১:২১ অপরাহ্ন


ফরিদপুর শহরের আলীপুর এলাকায় সাড়ে তিন বছর বয়সী এক মেয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে ১৫  বছর বয়সী এক কিশোরকে আটক করেছে ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ।

সোমবার (২২ জুন) বিকেল সাড়ে তিনটার দিকে ফরিদপুর শহরের আলীপুর  এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সুত্রে জানা গেছে, ওই শিশুটির বাবা আলীপুর রেললাইন এলাকার চা বিক্রেতা। ওই সময় শিশুটি বাবার দোকান থেকে বাড়িতে ফেরার পথে ওই কিশোর মেয়ে শিশুটিকে ডেকে তাদের ঘরে নিয়ে যায়। এ সময় বাড়িতে কেউ না থাকায়  শিশুটিকে ঘরের ভেতরে  ধর্ষণ করে।

শিশুটির চিৎকার শুনে আশপাশের প্রতিবেশীরা  এগিয়ে এসে দরজা ধাক্কা মেরে খুলে শিশুটিকে উদ্ধার করে। পরে শিশুটির পরিবারের লোকজন তাকে চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। শিশুটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে(ওসিসি) ভর্তি আছে।

ঘটনার পর ওই কিশোর পালিয়ে গেলে বিকেল সাড়ে ৪ টার দিকে ফরিদপুর কোতয়ালী থানা পুলিশ শহরের রাজবাড়ী রাস্তার মোড় এলাকা থেকে তাকে আটক করে।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান ওই কিশোরকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল