banglahour

ময়মনসিংহে ৯ লাখ ৩০ হাজার শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে

সারাদেশ | কাজী মোহাম্মদ মোস্তফা। ময়মনসিংহ প্রতিনিধি।

(২ মাস আগে) ২৩ জুন ২০২৬, মঙ্গলবার, ৩:৫৫ অপরাহ্ন


ময়মনসিংহে  ৯ লাখ ৩০ হাজার শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে
ময়মনসিংহ প্রতিনিধি
আগামী ২৮ জুন জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন-২০২৬ ময়মনসিংহ জেলায় ৯ লাখ ৩০ হাজার ৭৭১ জন শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন অফিস|


এ উপলক্ষে আজ (মঙ্গলবার) সকালে সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভায় এ তথ্য জানানো হয়|


সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, এই ক্যাম্পেইনে ২৮ জুন সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ৩ হাজার ৬৪৪টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ৯২ হাজার ৭৮৪ শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন-এ ক্যাপসুল এবং ১ থেকে ৫ বছর বয়সী ৮ লাখ ৩৮ হাজার শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে|


এই ক্যাম্পেইনে ৫৯৭ জন সুপারভাইজার, ৭ হাজার ৩৮ জন ¯স্বেচ্ছাসেবকসহ এনজিওকর্মী ও অন্যান্যরা কাজ করবে| এছাড়াও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সার্বিক তত্বাবধানে প্রায় ৬৭ হাজার শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা রয়েছে|


ময়মনসিংহ জেলা সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. ফয়সাল আহমেদ বলেন, ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নে লক্ষ্যমাত্রা পূরণ করার উদ্দেশ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে| তবে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর সাথে সাথে ভিটামিন-এ সমৃদ্ধ খাবার খাওয়া এবং ভিটামিন-এ এর উৎস সম্পর্কে নাগরিকদের সচেতন করায় মনোযোগী হবার পরামর্শ দেন তিনি|


সভায় পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ডা. আলী এমদাদ, সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা তরিকুল ইসলাম, ডা. রিপন রায়, ট্রাফিক ইন্সপেক্টর গোলাম মাওলা, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুমসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন|

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল