banglahour

কটিয়াদীতে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগের চার নেতা গ্রেপ্তার

সারাদেশ | মিয়া মোহাম্মদ ছিদ্দিক কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি।

(১ দিন আগে) ২৩ জুন ২০২৬, মঙ্গলবার, ৬:১২ অপরাহ্ন


কিশোরগঞ্জের কটিয়াদীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি জামাল মিয়াসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে কটিয়াদী মডেল থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত অন্যরা হলেন উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক রুহুল আমিন শাকিল, মসূয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আল-আমিন এবং পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. মোশাররফ হোসেন।

সোমবার অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া জামাল মিয়া (৪০) পৌরসভার কামারকোনা এলাকার মো. মফিজ উদ্দিনের ছেলে। রুহুল আমিন শাকিল (৪৭) বোয়ালিয়া এলাকার নুরুল আমিনের ছেলে। আল-আমিন (৪৮) মসূয়া ইউনিয়নের মসূয়া গ্রামের মো. আবুল হোসেনের ছেলে। মো. মোশাররফ হোসেন কটিয়াদী পূর্বপাড়া এলাকার আলাউদ্দিনের ছেলে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, “সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।”

 

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল