banglahour

৭ হাজার কৃষকের মাঝে গাছের চারা, বীজ, জৈব ও রায়নিক সার বিতরন কার্যক্রমের উদ্বোধন

সারাদেশ | মনিরুল ইসলাম। কুয়াকাটা প্রতিনিধি।

(৭ ঘন্টা আগে) ২৩ জুন ২০২৬, মঙ্গলবার, ৬:৩৩ অপরাহ্ন

পটুয়াখালীর কলাপাড়ায় ৭ হাজার কৃষকের মাঝে গাছের চারা, বাঁশের খুটি, গ্রীষ্মকালীন সবজির বীজ, জৈব ও রাসায়নিক সার এবং বালাইনাশক বিতরন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার বিকাল চারটায় উপজেলা কৃষি বিভাগের আয়োজনে এ সব চারা বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন পটুয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। এসময় পুলিশ সুপার আবু ইউসুফ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহসিন উদ্দীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ ও উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত হোসেন উপস্থিত ছিলেন।


উদ্বোধনে অনুষ্ঠানে প্রায় ২০০ কৃষকের মাঝে গাছের চারা ও সবজির বীজ বিতরন করা হয়। পর্যায়ক্রমে ৭ হাজার কৃষকের মাঝে ২০ মেট্রিকটন ধান ও সবজীর বীজ, ৭ হাজার ফলজ ও বনজ চারা, ১২৪ মেট্রিট টন রাসয়নিক সার, ৪২ মেট্রিক টন জৈব সার ও ৭ হাজা৷ ৬০০ টি বাঁশের খুটি বিতরন করা হবে। 
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল