banglahour

অপপ্রচারের রাজনীতির বিরুদ্ধে কটিয়াদী উপজেলা যুবদলের প্রতিবাদ সমাবেশ ও মিছিল

সারাদেশ | মিয়া মোহাম্মদ ছিদ্দিক কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি।

(৪ ঘন্টা আগে) ২৩ জুন ২০২৬, মঙ্গলবার, ৮:৫৬ অপরাহ্ন

 

কিশোরগঞ্জের কটিয়াদীতে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে উপজেলা  যুবদলের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও মিছিল হয়েছে।

শনিবার (২০ জুন) বিকেলে কটিয়াদী বাসষ্ট্যান্ড নতুন শহীদ মিনার সামনে প্রতিবাদ সমাবেশ হয়। পরে একটি মিছিল বের হয়ে একই স্থানে গিয়ে শেষ হয়।

কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, উপজেলা যুবদলের আহবায়ক মাহবুব আলম মাসুদ  সদস্য সচিব রফিকুল ইসলাম সেতু আরো অনেকে।

সমাবেশে বক্তারা বলেন, কোনো সংসদ সদস্য হিজাব নিয়ে আপত্তিকর মন্তব্য করেননি। কিন্তু উদ্দেশ্যপ্রণোদিতভাবে তা ছড়ানো হচ্ছে। তিনি জামায়াতকে এখান থেকে রাজনৈতিক সুবিধা আদায় করা থেকে বিরত থাকার আহ্বান জানান। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কোনো আক্রমণাত্মক বা আপত্তিকর মন্তব্য করা হলে যুবদল এর কঠোর রাজনৈতিক জবাব দেবে।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল