banglahour

খুলনায় বৃদ্ধার রহস্যজনক মৃত্যু, ঘর থেকে টাকা-গহনা উধাও

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন,ব্যুরো প্রধান খুলনা।

(৪ মাস আগে) ২৪ জুন ২০২৬, বুধবার, ৩:৫০ অপরাহ্ন

খুলনার উত্তর কাশিপুর কবরস্থান রোডে মমতাজ পারভীন  নামে এক মহিলার রহস্য জনক মৃত্যু হয়েছে। তার ঘর থেকে গহনা টাকা সহ চেকবই উধাও। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পুলিশ জানায়, মহানগরীর ৭ নং ওয়ার্ডের কবস্থান রোডে ডাক্তার বাড়ী এ ঘটনা ঘটেছে। ষাটোর্ধ মহিলাকে তার শোভার ঘরে মৃত অবস্থায় পায় তার পরিবারের সদস্যরা। তাকে অর্ধ নগ্ন অবস্থায়, মুখথেকে চোখ থেকে রক্তের ধারা প্রবাহিত হয়েছে। শরীরের বিভিন্ন স্থানে কামড়ের দাগ সহ ক্ষত পেয়েছে। তড়িঘড়ি করে তাকে কাফন-দাফন করার প্রস্তুতি নেয় ছেলে বড় ছেলে মাসুম ও ছোট ছেলে হোমিও চিকিৎসক মেহেদী হাসান সোহাগ। এলাকার মনুষের সন্দেহ হলে তারা পুলিশে খবর দেয়। দুপুরে খালিশপুর থানা পুলিশ ঘটনা স্থলে যায়। পরে তারা ঘটনা জটিল মনে হওয়ায় সিআইডি পুলিশ কে খবর দিলে তারাও সরেজমি তদন্ত করে।  

ক্রাইমসিন সংগ্রহের পর মহিলার মরদেহ ময়নাতদন্তের জন্য মার্গে পাঠানো হয়। এদিকে এই মমতাজ পারভীনের মৃত্যুর ঘটনা নিয়ে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের  সৃষ্টি হয়েছে। তারা মৃত্যুর সঠিক রহস্য উদঘাটনের জন্য পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছে। তবে মৃত্যুর জন্য পরিবারের সদস্যরা বড় ছেলেকে সন্দেহ করছে বলে জানা গেছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল