banglahour

নিরাপদ খাদ্য হিসেবে মাছ রপ্তানী করতে হলে মাছের খাদ্যের মান বিশ্বমানের পর্যায়ে হতে হবে----ময়মনসিংহ প্রাণিসম্পদ মন্ত্রী

সারাদেশ | কাজী মোহাম্মদ মোস্তফা। ময়মনসিংহ প্রতিনিধি।

(৪ মাস আগে) ২৪ জুন ২০২৬, বুধবার, ৫:৪১ অপরাহ্ন

কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ বলেছেন, আমরা মাছে সয়ংসম্পূণ কিন্তু রপ্তানী করার মতো স্বল্প পরিমাণ মাছ আমাদের থাকে| 

আমরা মাছ চাষে আরো আধুনিকতা ও নিরাপদ পরিবেশ নিয়ে আসতেছি| মাছ, মাংস রপ্তানী করার জন্য এই মূহুর্তে যেটা প্রয়োজন সেটা হলো নিরাপদ খাদ্য| নিরাপদ খাদ্য হিসেবে যদি রপ্তানী করতে হয় তাহলে মাছের খাদ্যের ব্যাপারে আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ রাখতে হবে| রপ্তানী করতে হলে আমাদের খাদ্যের মান বিশ্বমানের পর্যায়ে হতে হবে| 


আজ (বুধবার) দুপুরে ময়মনসিংহে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি| 


পরে মন্ত্রী বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন| বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. অনুরাধা ভদ্রের সভাপতিত্বে সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেলোয়ার হোসেনসহ ইনস্টিটিউটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল