banglahour

অষ্টগ্রামে দিনব্যাপী কৃষক 'পার্টনার কংগ্রেস' অনুষ্ঠিত

সারাদেশ | মো ফরিদ রায়হান (হাওরাঞ্চল) কিশোরগঞ্জ প্রতিনিধি।

(১৩ ঘন্টা আগে) ২৪ জুন ২০২৬, বুধবার, ৫:৪২ অপরাহ্ন


কিশোরগঞ্জের অষ্টগ্রামে বিভিন্ন ইউনিয়নের শতাধিক কৃষক ও কৃষাণী নিয়ে দিনব্যাপী 'পার্টনার কংগ্রেস' অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২৪জুন) অষ্টগ্রাম উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত দিনব্যাপী পার্টনার কংগ্রেসে সভাপতিত্ব করেন, অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধা।

'কৃষিই সমৃদ্ধি' এই প্রতিপাদ্যে ২০২৫-২৬ অর্থ বছরের 'প্রোগ্ৰাম এগ্ৰিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের অধীনে শতাধিক কৃষক ও কৃষাণীদের 'পার্টনার কংগ্রেস' স্বাগত বক্তব্য দেন, অষ্টগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অভিজিৎ সরকার।

প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য), কৃষিবিদ মো. শাহীনুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোস্তফা কামাল।

কংগ্রেসে বক্তারা বলেন, পার্টনার প্রকল্পের উদ্দেশ্য কৃষি ও গ্রামীণ অর্থনীতির টেকসই রূপান্তরের মাধ্যমে পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা, কৃষিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় কৃষক সমাজের সক্ষমতা বৃদ্ধি করা। একই সঙ্গে আধুনিক ও বাজারমুখি কৃষি প্রযুক্তির সম্প্রসারণ, কৃষিপণ্যের মূল্য সংযোজন এবং নারীর অংশগ্রহণ বৃদ্ধির মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা।

বক্তারা আরও বলেন, পার্টনার প্রকল্পভুক্ত কৃষকদের অভিজ্ঞতা বিনিময়, সফল উদ্যোগগুলো তুলে ধরা, বিভিন্ন সরকারি দপ্তরের মধ্যে সমন্বয় জোরদার করা এবং কৃষি, প্রাণিসম্পদ, পুষ্টি ও উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রমকে একীভূতভাবে এগিয়ে নেওয়ার জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করা। এর মাধ্যমে কৃষকদের সমস্যা, সম্ভাবনা ও উদ্ভাবনী উদ্যোগগুলো নীতিনির্ধারক এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সামনে উপস্থাপনের সুযোগ সৃষ্টি হয়।

এছাড়াও, কৃষির আধুনিকায়ন, নিরাপদ খাদ্য উৎপাদন, পুষ্টিসমৃদ্ধ খাদ্য গ্রহণ, কৃষি উদ্যোক্তা উন্নয়ন এবং জলবায়ু সহনশীল প্রযুক্তি সম্প্রসারণে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আব্দুল হালিমের সঞ্চালনায় পার্টনার কংগ্রেসে বক্তব্য দেন, উপজেলা প্রকৌশলী মো. মোজাম্মেল হক, উপজেলা আইসিটি কর্মকর্তা মো. আনোয়ার পারভেজ, ভেটেরিনারি সার্জন ডা. মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ মজনু মিয়া প্রমুখ।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল