banglahour

ময়মনসিংহে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ উপলক্ষে সংবাদ সম্মেলন

সারাদেশ | কাজী মোহাম্মদ মোস্তফা। ময়মনসিংহ প্রতিনিধি।

(৪ মাস আগে) ২৫ জুন ২০২৬, বৃহস্পতিবার, ২:২১ অপরাহ্ন


গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে আগামী ২৭ জুন বিভাগীয় সমাবেশ সফল করতে সংবাদ সম্মেলন করেছে ময়মনসিংহে বিভাগীয় ১১ দলীয় ঐক্য|


আজ (বৃহস্পতিবার) সকালে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে আগামী ২৭ জুন দুপুর ২ টায় নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ সফল করতে সকলের প্রতি আহ্বান জানান নেতৃবৃন্দ|


সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামী জেলা আমীর আব্দুল করিম বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব, কৃষকের দুর্দশা, বিদ্যুৎ ও জ্বালানি সংকট, পরিবহন সমস্যা এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় জনগণকে চরম দুর্ভোগের মধ্যে ফেলেছে| জনগণ এই অবস্থার পরিবর্তন ও স্বস্তি চায়|

 জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে এবং দেশে জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় গণভোটের রায় বাস্তবায়নের জোর দাবি জানান|


এসময় বাংলাদেশ খেলাফত মজলিশ জেলা নেতা মুফতি কাজী মোস্তাক আহমেদ, জাতীয় নাগরিক পার্টি মহানগর সেক্রেটারি ইকরাম এলাহী খান সাজ, জামায়াতে মহানগর নায়েবে আমীর আসাদুজ্জামান সোহেল, সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সারসহ ১১ দলীয় ঐক্যের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল