banglahour

ঈদে সব মহাসড়কে চলবে মোটরসাইকেল, খোলা থাকবে ২৪ ঘণ্টা ফিলিং স্টেশন- কাদের

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(২ বছর আগে) ৯ এপ্রিল ২০২৩, রবিবার, ৪:১২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:১৪ অপরাহ্ন

ঢাকা: আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে পদ্মা সেতু বাদে দেশের সব মহাসড়কেই মোটরসাইকেল চলবে এবং ঈদের আগে পাঁচদিন ও পরে সাতদিন ২৪ ঘণ্টা ফিলিং স্টেশন খোলা থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ রবিবার (৯ এপ্রিল) রাজধানীর বনানীতে বিআরটিএ প্রধান কার্যালয়ে আয়োজিত এক সভায় তিনি এ কথা জানান।

একইসঙ্গে ঈদে ভোগান্তি কমাতে ঢাকার প্রবেশ পথে বিশেষ নজরদারি রাখতে হাইওয়ে পুলিশ ও বিআরটিএকে নির্দেশনা দিয়েছেন তিনি।

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি সংস্থাগুলোকে দায়িত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছ ওবায়দুল বলেন, যার যার যে দায়িত্ব তিনি সেভাবে পালন করুন। এটা হলো আপনাদের কাছে আমার অনুরোধ। 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল