banglahour

গ্রাম থেকে শহরে আসা শিক্ষকদের পুনরায় গ্রামে পাঠানো হবে : শিক্ষামন্ত্রী

জাতীয় | শেখ লিয়াকত হোসেন,ব্যুরো প্রধান খুলনা।

(৩ ঘন্টা আগে) ২৫ জুন ২০২৬, বৃহস্পতিবার, ৮:৩০ অপরাহ্ন


শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, যেসব শিক্ষকরা বিগত ২০ বছর ধরে গ্রামের শিক্ষা ফাঁকি দিয়ে শহরে এসেছে তাদেরকে আবারও গ্রামে পাঠানো হবে। কেননা গ্রামের শিক্ষক সংকট থাকবে আর সকলে শহরে এসে সুযোগ-সুবিধা নিয়ে শিক্ষকতা করবে সেটা হতে পারে না। শিক্ষায় গ্রামাঞ্চল অনগ্রসর থাকতে পারে না। তিনি বলেন, ৬০ হাজার শিক্ষক সংকট নিয়ে দেশের শিক্ষা ব্যবস্থা চলছে, এভাবে শিক্ষার মান উন্নয়ন করা সম্ভব নয়, তাই পর্যায়ক্রমে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। বৃহষ্পতিবার বিকেলে তিনি আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা সুস্থ ও সুন্দর পরিবেশে সম্পন্ন করতে দায়িত্বপ্রাপ্ত শিক্ষা অফিসার, সহকারী শিক্ষা অফিসার, কলেজ ও মাদ্রাসার প্রধানগন ও আইন-শৃঙ্খলা বাহিনীর র্কমর্কতাদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর এর আয়োজনে খুলনা বিভাগীয় অডিটরিয়ামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হযয়।


যশোরে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ফারুকে আজম মোহাম্মদ আব্দুল সালামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার, ডিআইজি খুলনা রেঞ্জ, কেসিসি প্রশাসক, কেডিএ চেয়ারম্যানসহ শিক্ষা ব্যবস্থায় জড়িত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মতিবিনিময় সভায় খুলনার ১০ জেলার কেন্দ্রসমূহের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এ সময় মন্ত্রী বলেন, ইতির্পূবে আমরা নকল বন্ধ করেছিলাম। কিন্তু বিগত সময়ে নকলের প্রবনতা বেড়েছে। তাই যেকোন মূল্যে নকল বন্ধ করা হবে। 

এজন্য দেশের ৯টি শিক্সা র্বোডে একই প্রশ্নে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, আগে পরীক্ষার্থীরা খাতা চ্যালেঞ্জ করলে শুধুমাত্র নম্বরপত্র যোগ করা হতো, তাই আইন পরিবর্তন করে উত্তরপত্রের খাতা চেক করার সুযোগ রাখা হয়েছে। যেন কেউ কারচুপি করতে না পারে।
শিক্ষামন্ত্রী আরো বলেন, জুলাই মাস থেকে দেশের সকল স্কুলে মিড ডে মিল চালু করা হবে, সেখানে যদি কোন অনিয়ম, দূর্নীতি ও পচা খাবার পরিবেশন করা হয় তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল