banglahour

কটিয়াদীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

সারাদেশ | মিয়া মোহাম্মদ ছিদ্দিক কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি।

(৪ ঘন্টা আগে) ২৫ জুন ২০২৬, বৃহস্পতিবার, ৮:৪০ অপরাহ্ন


কিশোরগঞ্জের কটিয়াদীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. রিফাত (২৩) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের চরিয়াকোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত মো. রিফাত কটিয়াদী পৌরসভার কামারকোনা এলাকার সুরুজ মিয়ার ছেলে। তিনি চরিয়াকোনা এলাকায় গাড়ি মাপার স্কেলের ব্যবসা করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রিফাত মোটরসাইকেল চালিয়ে বাড়ি থেকে চরিয়াকোনায় তার দোকানের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


কটিয়াদী থানার ওসি রফিকুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে দুর্ঘটনার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হাইওয়ে পুলিশের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল