banglahour

কটিয়াদীতে গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ নিরসনের দাবিতে মিছিল ও লিফলেট বিতরণ

সারাদেশ | মিয়া মোহাম্মদ ছিদ্দিক কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি।

(৪ ঘন্টা আগে) ২৫ জুন ২০২৬, বৃহস্পতিবার, ৯:২৮ অপরাহ্ন


গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ নিরসনের দাবিতে আগামী ২৭ জুন ময়মনসিংহে অনুষ্ঠিতব্য ১১ দলের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে কিশোরগঞ্জের কটিয়াদীতে গণসংযোগ, মিছিল ও লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কটিয়াদী উপজেলা শাখার নেতৃবৃন্দরা।

​বৃহস্পতিবার(২৫ জুন) বাংলাদেশ জামায়াতে ইসলামী কটিয়াদী উপজেলা শাখার উদ্যোগে পৌর এলাকার প্রধান প্রধান সড়কে এ কর্মসূচি পালন করা হয়।


তারা বলেন, জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা,গণভোটের রায় বাস্তবায়ন এবং চলমান জনদুর্ভোগ নিরসনে এই মহাসমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

​লিফলেট বিতরণ ও মিছিলে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার,সাবেক আমির অধ্যাপক রফিকুল ইসলাম,​নায়েবে আমির সাইদুল হক (বিএসসি),​সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান,কটিয়াদী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ​মাওলানা শফিকুল ইসলাম মোড়ল, কটিয়াদী উপজেলা বায়তুলমাল সেক্রেটারি মাওলানা আ: আওয়াল,কটিয়াদী উপজেলা অফিস সেক্রেটারি জামাল উদ্দিন মাস্টার,​কটিয়াদী পৌর জামায়াতের আমির আনিসুজ্জামান রুবেল মাস্টার,​আফজাল হোসেন জুয়েলসহ স্থানীয় ও পৌর শাখার নেতাকর্মী ও সাধারণ সমর্থকরা।

এসময় ​নেতৃবৃন্দরা কটিয়াদী বাজারের ব্যবসায়ী,পথচারী এবং সাধারণ মানুষের হাতে আগামী ২৭ জুনের মহাসমাবেশের লিফলেট তুলে দেন এবং সমাবেশ সফল করতে সবার সহযোগিতা কামনা করেন।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল