banglahour

চুয়াডাঙ্গায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

সারাদেশ | রিফাত রহমান। চুয়াডাঙ্গা প্রতিনিধি।

(৪ মাস আগে) ২৬ জুন ২০২৬, শুক্রবার, ৬:৪৯ অপরাহ্ন

উন্নত দেশের সোপান ধরি, মাদকমুক্ত দেশ গড়ি’ স্লোগানে চুয়াডাঙ্গায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শুক্রবার (২৬ জুন) সকাল ৯টায় বর্ণাঢ্য শোভাযাত্রা, মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
চুয়াডাঙ্গা ডিসি সাহিত্য মঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বি.এম. তারিক-উজ-জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক রফিকুল ইসলাম।


আলোচনা সভায় জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মিনহাজ-উল-ইসলাম, সিভিল সার্জন ডা. হাদী জিয়াউদ্দিন আহমেদ, জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মারুফ সারোয়ার বাবু এবং অধ্যাপক সিদ্দিকুর রহমান উপস্থিত ছিলেন।


এছাড়া বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।


বক্তারা বলেন, মাদকের ভয়াবহ ছোবল থেকে চুয়াডাঙ্গাকে রক্ষা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন তারা। তাদের মতে, মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সাধারণ জনগণের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল