banglahour

সকলকে ঐক্যবদ্ধ হয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলার আহবান ফখরুলের

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ৯ এপ্রিল ২০২৩, রবিবার, ৭:২৬ অপরাহ্ন


সকলকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনকে আরও বেগবান করার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষ পরিবর্তন চায়। আমরা এখানে অনেকেই ঐক্যবদ্ধ হয়েছি, অনান্য রাজনৈতিক দলগুলোকেও আহ্বান জানাতে চাই। দেশকে রক্ষার জন্য, মানুষসের অধিকার রক্ষার জন্য, ভাতের অধিকার রক্ষার জন্য, ভাতের অধিকার রক্ষার জন্য আরও দুর্বার আন্দোলন গড়ে তুলতে পারি সেই জন্য আসুন সকলে ঐক্যবদ্ধ হই।

রবিবার (৯ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

রাজনীতিক, কূটনীতিক, বুদ্ধিজীবী ও সাংবাদিকদের সম্মানে এই ইফতার মাহফিলের আয়োজন গণ ফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি।

ফখরুল বলেন, মির্জা ফখরুল বলেন, আমাদের দেশে এখন গণতন্ত্র নেই। গণতন্ত্র নেই বলেই কারো অধিকার নেই। এমন একটি সরকার জোর করে ক্ষমতা দখল করে টিকে থাকার জন্য অনেকগুলো আইন তৈরি করেছে। তারা সংবিধানের মৌলিক জায়গাগুলো পরিবর্তন করেছে।

তিনি বলেন, রোজার সংযমের মাস হিসেবেই জানি আমরা। কিন্তু এই মাসে সরকার সংযম দেখাতে পারেনি। গতকাল সারাদেশে আমাদের যে কর্মসূচি ছিলো সেখানে হামলা ভাঙচুর গ্রেফতার করা হয়েছে। সরকার অত্যান্ত পরিকল্পিতভাবে বাংলাদেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। দানবীয় সরকারের হাত থেকে রক্ষা করতে এক কাতারে সামিল হতে হবে।

সভাপতির বক্তব্যে মোস্তফা মহসিন মন্টু বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য সবাই আসুন ঐক্যবদ্ধ হই। দেশকে মহা দূর্যোগের হাত থেকে রক্ষা করি।

জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব বলেন, এই জুলুমবাজ সরকারের হাত থেকে বাঁচতে হলে রুখে দাঁড়াতে হবে। এদেরকে বিদায় করতে হবে।

তিনি বলেন, আজকে সরকার জনগণের বিরুদ্ধে, মানুষের বিরুদ্ধে তাই এদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। দেশে ভয়াবহ অরজগতা চলছে, মানুষে মানুষের মধ্যে বিভেদ ছাড়া এই সরকার কিছুই করতে পারেনি।

নাগরিক ঐক্যের সভাপতি মাহামুদুর রহমান মান্না বলেন, এই সরকার অর্ধেক আছে, বাকি অর্ধেক ঈদের আন্দোলন গড়ে তুলে বিদায় করতে হবে।

গণ ফোরামের সভাপতি মোস্তফা মহসিন মন্টুর সভাপতিত্বে ইফতার মাহফিলে অংশ নেন- জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ এমপি, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ, জাতীয় পার্টি একাংশের চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান, জাগপার সভাপতি লুৎফুর রহমান, এবি পার্টির আহ্বায়ক এস এম সোলাইমান চৌধুরী, সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, বিপ্লবী ওয়াটার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, জাতীয় পার্টির মহাসচিব আহসান হাবিব লিংকন, গণ ফোরামের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরীসহ গণফোরাম ও বিপিপি'র কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল