
(১৫ ঘন্টা আগে) ২৬ জুন ২০২৬, শুক্রবার, ৬:৫৬ অপরাহ্ন
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’-এর নিবন্ধন ক্যাম্প দিনাজপুরে শুরু হয়েছে।
জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)-এর কারিগরি সহযোগিতায় আয়োজিত এ দুই দিনব্যাপী ক্যাম্প ২৬ ও ২৭ জুন ২০২৬, শুক্রবার ও শনিবার, সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুল (বাংলা ফুল), দিনাজপুর সদরে অনুষ্ঠিত হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন, এমপি।
সভাপতিত্ব করেন মো. রফিকুল ইসলাম, জেলা প্রশাসক, দিনাজপুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, দিনাজপুর পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) মো. রিয়াজ উদ্দিন এবং Bhai Thapa, ডেপুটি কান্ট্রি ডিরেক্টর, জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচি (UNWFP) বাংলাদেশ।
আয়োজকরা জানান, কর্মসূচির মাধ্যমে যোগ্য মা ও শিশুদের নিবন্ধনের আওতায় এনে সরকারি সহায়তা কার্যক্রমকে আরও কার্যকর ও স্বচ্ছভাবে বাস্তবায়নের লক্ষ্যে এই নিবন্ধন ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
উপপরিচালকের কার্যালয়, মহিলা বিষয়ক অধিদপ্তর, দিনাজপুর এ কর্মসূচির আয়োজন করেছে। কারিগরি সহযোগিতা দিচ্ছে জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) এবং বাস্তবায়ন সহযোগী হিসেবে রয়েছে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)।