banglahour

চুক্তি অনুযায়ী ভারত থেকে চালের শেষ চালান মোংলা বন্দরে পৌছেছে

সারাদেশ | মনিরুল ইসলাম দুলু। বাগেরহাট প্রতিনিধি।

(৪ ঘন্টা আগে) ২৭ জুন ২০২৬, শনিবার, ৪:৫৭ অপরাহ্ন

ভারত থেকে চুক্তির তৃতীয় প্যাকেজের শেষ চালানে চাল মোংলা বন্দরে পৌছেছে। পাঁচ হাজার ৭৩৬ দশমিক ৫০০ মেট্রিকটন চাল নিয়ে মোংলা বন্দরে নোঙর করে ভিয়েতনাম পতাকাবাহী 'এমভি পু থান-৩৬ জাহাজ'। মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ এ তথ্য নিশ্চিত করে।

মোংলা বন্দর এলাকার সহকারী খাদ্যনিয়ন্ত্রক আবদুস সোবাহান বলেন, ‘এটি ভারত থেকে মোংলা বন্দর দিয়ে আমদানি করা তৃতীয় প্যাকেজের চালের শেষ চালান। মোট ৫০ হাজার মেট্রিক টন চালের চুক্তি হয়েছিল।শুক্রবার (২৬ জুন) রাতে  শেষ চালানে আসা এই চাল শনিবার (২৭ জুন) সকালে ভৌত পরীক্ষার জন্য আমদানি করা এই চালের নমুনা সংগ্রহ করা হয়। এরপর রোববার (২৮ জুন) বিকেল থেকে মোংলা বন্দরে খালাস করা হবে।’

আন্তর্জাতিক খোলা দরপত্রের মাধ্যমে ভারতের সঙ্গে বাংলাদেশের চাল আমদানির যে চুক্তি হয়েছে তা পর্যায়ক্রমে মোংলা বন্দরে এসেছে। এ পর্যন্ত ১০টি জাহাজে করে পর্যায়ক্রমে চুক্তির সব চাল মোংলা বন্দরে এসে পৌঁছালে তা খালাস করে নদী পথে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এর আগে গত ২০ জানুয়ারি ভারত থেকে আমদানিকৃত চালের প্রথম চালান এসেছিল। ভিয়েতনামের পতাকাবাহী ‘এমভি পুথান-৩৬’ জাহাজে করে আসে এই চালান।

জানা গেছে, চলতি বছরের ১৫ জানুয়ারি আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের চুক্তি অনুযায়ী ভারতের সঙ্গে চাল আমদানির চুক্তি হয়। এর মধ্যে ৪০ শতাংশ চাল খালাস করা হয় মোংলা বন্দরে, বাকি ৬০ শতাংশ খালাস হয় চট্টগ্রাম বন্দরে। 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল