banglahour

রাঙ্গামাটিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর শুরু

সারাদেশ | মিল্টন বাহাদুর। রাঙ্গামাটি প্রতিনিধি।

(৩ ঘন্টা আগে) ২৮ জুন ২০২৬, রবিবার, ৪:০০ অপরাহ্ন


রাঙ্গামাটি জেলায় ৮৬ হাজার শিশুকে ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো টার্গেট নিয়ে শুরু হয়েছে ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন। রবিবার ২৮ জুন সকালে রাঙ্গামাটি শহরের মানিকছড়ি মানিক লাল দেওয়ান বাড়ীতে এই ক্যাম্পের উদ্বোধন করেন রাঙ্গামাটি সিভিল সার্জন ডাঃ নুয়েন খীসা।


এ সময় রাঙ্গামাটি সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মংক্যাচিং সাগর, রাঙ্গামাটি স্বাস্থ্য বিভাগের সিনিয়র স্বাস্থ্য সহকারী খোকন চাকমা, স্বাস্থ্য সহকারী কিরণ ধর চাকমা, স্বাস্থ্য সহকারী তুষার দেসহ অন্যান্য স্বাস্থ্য কর্মীরা উপস্থিত ছিলেন। 


এ ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে দিনব্যাপী জেলায় এবার ৮৫ হাজার ৮০৭ জন শিশুকে ভিটামিন ‘এ ‘ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এদের মধ্যে, ৬ থেকে ১১ মাস বয়সী ১০ হাজার ৫৩৭ জন শিশুকে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৭৫ হাজার ৩২৩ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন ডা: নূয়েন খীসার জানান রাঙ্গামাটি জেলায় দিন ব্যাপী ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এক টানা এই খাওয়ানো হবে। তবে রাঙ্গামাটির দুর্গম উপজেলা গুলোতে আগামী ১৫ দিন পর্যন্ত এই ক্যাম্পেইনের আওতায় শিশুদের ভিটামিন এ প্লাস খাওযানো হবে। আমারা চাই কেউ যে এই ক্যাম্পেইন থেকে বাদ না যায়।

তাই প্রতিটি এলাকায় আমাদের কর্মীরা কাজ করছে। 
এবার জেলার ১হাজার ২৯৭টি কেন্দ্রে ২হাজার ১৪ জন স্বেচ্ছাসেবক এবং স্বাস্থ্য বিভাগের ২৮৫ জন কর্মীর মাধ্যমে জেলা-উপজেলার শিশুদের মাঝে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কাজ করছে।
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল