banglahour

কটিয়াদীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

সারাদেশ | মিয়া মোহাম্মদ ছিদ্দিক কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি।

(৩ ঘন্টা আগে) ২৮ জুন ২০২৬, রবিবার, ৬:০৩ অপরাহ্ন


কিশোরগঞ্জের কটিয়াদীতে শুরু হয়েছে শিশুদের জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন।

রোববার (২৮ জুন) দুপুরে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়ে এই ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা সৈয়দ শাহরিয়ার অনিকের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ জহিরুল ইসলামসহ ডাক্তার, স্বাস্থ্য বিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এ বছর উপজেলায় ১টি পৌরসভা, ৯টিটি ইউনিয়নে মোট ৪৮ হাজার ৩'শত ১৩ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আজ সকাল ৮টা থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে বিকাল ৪টা এবং ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের খাওয়ানো হবে।


কর্তৃপক্ষ জানিয়েছেন,দুর্গম চরাঞ্চলের কোনো শিশু যেন এই সুবিধা থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যে বিশেষ টিম কাজ করছে। একই সঙ্গে অভিভাবকদের শিশুদের নিয়ে নিকটস্থ কেন্দ্রে আসার আহ্বান জানানো হয়েছে।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল