banglahour

জামালপুরে জমি সংক্রান্ত বিরোধে হামলা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সারাদেশ | আলী আকবর। জামালপুর প্রতিনিধি।

(৩ ঘন্টা আগে) ২৮ জুন ২০২৬, রবিবার, ৬:০৫ অপরাহ্ন

 

জামালপুরের মেষ্টায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা ও মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী একটি পরিবার ও এলাকাবাসী।

রবিবার সকালে শহরের একটি মিডিয়া হাউজে ভুক্তভোগী পরিবারের পক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন মোজাম্মেল হক মোজা।


​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, মেষ্টা ইউনিয়নের কুমারগাতি এলাকায় ঈদগাহ মাঠের জমি নিয়ে একই এলাকার মোস্তফা, সাইবেলী, মোজাম্মেল, মুকুল, নুমান ও হাকিমদের সাথে তাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ঈদগাহ মাঠের ওই জমিটি ভুক্তভোগী পরিবারের পৈত্রিক দানকৃত সম্পত্তি হওয়া সত্ত্বেও প্রতিপক্ষরা তাদের মাঠে নামাজ আদায়ে প্রতিনিয়ত বাধা সৃষ্টি করছে। এমনকি গত পবিত্র ঈদেও তাদের নামাজ আদায়ে বাধা প্রদান করা হয়।
​লিখিত বক্তব্যে তারা আরও অভিযোগ করেন, বিরোধের জেরে সর্বশেষ গত ১৯ তারিখ প্রতিপক্ষরা সংঘবদ্ধ হয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলা চালিয়েই তারা ক্ষান্ত হয়নি, উল্টো ভুক্তভোগী পরিবারের বিরুদ্ধে নানা ধরনের মিথ্যা ও বানোয়াট অপপ্রচার চালিয়ে যাচ্ছে। সংবাদ সম্মেলন থেকে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রশাসনের কাছে সুষ্ঠু বিচারের দাবি জানানো হয়।


​সংবাদ সম্মেলনে একই এলাকার বকতিয়ার হোসেনও বক্তব্য রেখে ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এ সময় ভুক্তভোগী পরিবারের সকল সদস্য এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল