
(৪ ঘন্টা আগে) ২৮ জুন ২০২৬, রবিবার, ৯:৪৮ অপরাহ্ন
জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ময়মনসিংহে ৯ লাখ ৩০ হাজার ৭৭১ জন শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন সার্জন অফিস। এ উপলক্ষে আজ (রবিবার) সকালে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন মসিক প্রশাসক রুকুনোজ্জামান রোকন।
এসময়ে মসিক সচিব সুমনা আল মজীদ, ডা এইচ.কে. দেবনাথসহ সিটি কর্পোরেশনে কর্মরত বিভিন্ন উপায়ের কর্মকর্তা ও কর্মচারী এবং ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ বছর ময়মনসিংহ জেলায় ৩ হাজার ৫ শত ১৯ টি কেন্দ্রে ৭ হাজার ৩৮ জন স্বেচ্ছাসেবীর মাধ্যমে ৯ লক্ষ ৩০ হাজার ৭১৩ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় আনা হবে।
ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় ৩৩ ওয়ার্ডে ৬৮ হাজার ৭১০ জনকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। সকাল ৮ থেকে বিকাল ৪ পযর্ন্ত এ ক্যাম্পেইন চলবে বলে জানানো হয়।