banglahour

খুলনার খালিশপুরে ববঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন,ব্যুরো প্রধান খুলনা।

(৪ মাস আগে) ২৯ জুন ২০২৬, সোমবার, ৪:১৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:৩৪ অপরাহ্ন



আজ সকাল দশটায় ববঙ্গবাসী  মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ বৃক্ষ রোপন কর্মসূচী উদ্বোধন করেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী। এ সময় প্রধান শিক্ষক আলহাজ্ব দেলোয়ার হোসেন সহ শিক্ষক, শিক্ষার্থীরা   উপস্থিত ছিলেন। পরে  শিক্ষার্থীদের নিয়ে  এক আলোচনা সভা বিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব দেলোয়ার হোসেন।

বক্তৃতা করেন জিটিভি খুলনা ব্যুরো প্রধান শেখ লিয়াকত হোসেন,বিদ্যালয় শিক্ষক লুৎফর রহমান, সহকারী প্রধান শিক্ষক, পার্থ প্রতীম দাশ, প্রীতিশ কুমার রায়, মুহাঃ আব্দুর রহিম, বিনোদ বিহারী বিশ্বাস, শাহিনা খাতুন, অনামিকা মল্লিক, তুলি রায়, রেশমা খাতুন,  সুব্রত কুমার দে, মারুফুল হক,অভিজিৎ মন্ডল। বিদ্যালয়ের গ্রাউন্ডে ফলজ,বনজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়।
বিদ্যালয়ের শিক্ষার্থীদেরও বৃক্ষরোপনের আহ্বান জানানো হয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল