
(৪ মাস আগে) ২৯ জুন ২০২৬, সোমবার, ৪:২৯ অপরাহ্ন
১৭ বছরের ফ্যাসিবাদী কবল থেকে রেড ক্রিসেন্টকে মুক্ত করে জনগণের জন্য আরো কল্যাণমুখী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার অঙ্গিকার করেছেন বিডিআরসিএস’র চেয়ারম্যান ব্যারিস্টার এম এ সালাম। তিনি বলেন, রেড ক্রিসেন্ট হবে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
আর সে লক্ষ্যেই রেড ক্রিসেন্টকে প্রস্তুত করে সরকারের মানবিক কার্যক্রমের গতিকে ত্বরান্বিত করা হবে।
সোমবার সকালে বিমানযোগে ঢাকা থেকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছান তিনি। এসময় জেলা ও মহানগর বিএনপি এবং রেড ক্রিসেন্টের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচছা জানানো হয়। পরে হযরত শাহজালাল রহ. এর মাজার জিয়ার করেন ব্যারিস্টার সালাম।
পরে বেলা সিলেট ইউনিটের কার্যালয় পরিদর্শন শেষে জেলা পরিষদ মিলনায়তনে ইউনিট নির্বাহী কমিটি, কর্মকর্তা-কর্মচারী, যুব রেড ক্রিসেন্ট সদস্য ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।
সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরীর সঞ্চালনায় এবং জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী ও সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী মিজান।