
(৪ মাস আগে) ২৯ জুন ২০২৬, সোমবার, ৭:০১ অপরাহ্ন
সামাজিক কেযাগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য, গুজব ও অপপ্রচার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগে জোরদারের লক্ষ্যে রাঙ্গামাটিতে জেলা প্রশাসনের উদ্যোগে এক সমবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।
সোমবার (২৯ জুন) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক নিশাত শারমিন, সিভিল সার্জন নুয়েন খীসা, জেলা বিএনপি’র সহ-সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টু, এ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, জামায়াতের জেলা সাধারণ সম্পাদক মনসুর আলমসহ বিভিন্ন সরকারী বিভাগের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি বিদ্যালয়ের প্রধানগন, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, সরকারের নিদের্শনা অনুযায়ী সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার প্রতিরোধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোন তথ্য শেয়ার বা মন্তব্য করার আগে তার সত্যতা যাচাই করা জরুরী। গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে ব্যক্তি, প্রতিষ্ঠান কিংবা রাষ্ট্রের ক্ষতি হয় এমন কর্মকান্ড থেকে সবাইকে বিতরত থাকার আহবান জানান তিনি।
তিনি আরো বলেন, ভুয়া নামে পরিচালিত ফেসবুক আইডি বা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অপপ্রচার চালানো ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। পাশপাশি এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে জেলা প্রশাসনের মাসিক সমন্বয় সভায় নিয়মিত আলোচনা রাখারও সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সভায় বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যাপক ব্যবহারের ফলে তথ্য দ্রুত ছড়িয়ে পড়লেও অনেক সময় গুজব, বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার সমাজে অস্থিরতা সৃষ্টি করে। তাই যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য শেয়ার না করার আহ্বান জানান তারা। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি, দায়িত্বশীল সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার এবং সত্য ও নির্ভুল তথ্য প্রচারে সবাইকে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা আরও বলেন, গুজব ও অপপ্রচার প্রতিরোধে সরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যম, রাজনৈতিক দল, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সামাজিক সম্প্রীতি, আইন-শৃঙ্খলা ও জনস্বার্থ রক্ষায় সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।