banglahour

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বাংলাদেশি মরদেহ বহনকারী বিমান সিলেট এসে পৌঁছেছে

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(৪ মাস আগে) ৩০ জুন ২০২৬, মঙ্গলবার, ৫:১৭ অপরাহ্ন

সকাল পৌণে সাতটার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২২৬ ফ্লাইটটি সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে।

বিমানবন্দর থেকে লাশবাহী এম্বুল্যান্সে মরদেহগুলো পৌঁছে যাবে কানাইঘাটের গাছবাড়ি এলাকায় নিহতদের গ্রামের বাড়িতে। সেখানে যথাযথ আনুষ্ঠানিকতা শেষে দুপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

বিমানবন্দরে মৃতদেহ হস্তান্তর ও চেক প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।

এর আগে, গত ২১ জুন কাতারের শাহানিয়া এলাকায় সংঘটিত এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হন। নিহতদের মধ্যে পাঁচজনই সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা।

ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল