banglahour

লিটন ও সদিক আব্দুল্লাহর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেলেন নগর ও জেলার নেতারা

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১০ এপ্রিল ২০২৩, সোমবার, ৩:১৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৩:২১ অপরাহ্ন

ঢাকা: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহীর বর্তমান মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহম্মদ আলী কামাল এবং এনামুল হক এমপি। এই সময় মহানগর ও জেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

এছাড়া বরিশাল মহানগরের সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর পক্ষে বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইউনুস তালুকদার, মহানগরের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন, সদর উপজেলার চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টুসহ বরিশাল জেলা ও মহানগর এবং সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

খোঁজ খবর নিয়ে জানা গেছে, সোমবার সকাল দুপুর পর্যন্ত রাজশাহী ও বরিশাল ছাড়া খুলনা সিটি করপোরেশনের মেয়র পদের জন্য দুইজন। লিটনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করে রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি মোহম্মদ আলী কামাল বলেন, রাজশাহী মহানগরীর উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনার জন্য খায়রুজ্জামান লিটনই কেবল উপযুক্ত ব্যক্তি। 

রাজশাহী মহানগর, জেলা, ছাত্রলীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ সহ সর্বস্তরের নেতাকর্মী  লিটন ভাইয়ের পক্ষে ঐক্যবদ্ধ রয়েছে। উন্নয়নের স্বার্থেই নগরবাসী ফারুজ্জামান লিটনকে ভোট দিয়ে জয়যুক্ত করবে বলে আমরা বিশ্বাস করি। 

ধানমন্ডি আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়  গতকাল রবিবার সকাল থেকে দলীয় মনেনয়ন ফরম বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ। আগামী ১২ এপ্রিল বুধবার বিকাল ৪টা পর্যন্ত এই কার্যক্রম চলবে। 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল