banglahour

কলাপাড়ায় জাতীয় ফল মেলা শুরু

সারাদেশ | মনিরুল ইসলাম। কুয়াকাটা প্রতিনিধি।

(২ মাস আগে) ৩০ জুন ২০২৬, মঙ্গলবার, ৫:২১ অপরাহ্ন

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস” এ প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয় ফল মেলা শুরু হয়েছে। 


মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় কলাপাড়া উপজেলা পরিষদের সামনে ফল মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসীন সাদেক। উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ। 


কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত হোসেনের সভাপতিত্বে এ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম,
সিপিপির সহকারী পরিচালক আছাদউজ্জামান খান,  সমবায় কর্মকর্তা আব্বাস আলী, জামায়াত ইসলামীর আমীর আবদুল কাইউম,  প্রেসক্লাবের সাবেক সভাপতি হুমায়ুন কবির,কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু। 
ফল মেলায় কলাপাড়ার বিভিন্ন ইউনিয়ন থেকে কৃষকরা তাদের উৎপাদিত ফল প্রদর্শন করে। 
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল