
(৪ মাস আগে) ৩০ জুন ২০২৬, মঙ্গলবার, ৫:২২ অপরাহ্ন
ময়মনসিংহের গফরগাঁওেয়র পাগলা থানার নাম পরিবর্তন করে আদর্শনগর নামে উপজেলা করার নীতিগত সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মিছিল ও সমাবেশ করা হয়েছে।
আজ (মঙ্গলবার) দুপুরে পাগলা থানাধীন কান্দিপাড়া আস্কর আলী উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম আনসার উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সাবেক উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মো. ইসহাক বক্তব্য রাখেন।
এসময় উপজেলা ও পাগলা থানা বিএনপি অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে কান্দিপাড়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়।
এতে বিএনপির নেতাকর্মী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সমাবেশে নেতৃবৃন্দরা জানান, ময়মনসিংহ-১০ (গফরগাঁও) সংসদীয় আসনে বিএনপি থেকে নির্বাচিত মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চুর নির্বাচনী প্রতিশ্রুতি ছিল- জয়ী হতে পারলে পাগলা থানাকে উপজেলা করা হবে। প্রতিশ্রুতি রাখতে তিনি কাজ করছেন। 'পাগলা’ নামটি বদলে প্রস্তাব করা হয়েছে ‘আদর্শনগর’। আদর্শ নগর নামে উপজেলা করার নীতিগত সিদ্ধান্তে তারা আনন্দিত।