banglahour

রাজবাড়ীর পাংশায় সাত বছরের শিশু ধর্ষণের অভিযোগে ষাট বছরের বৃদ্ধা গ্রেফতার

সারাদেশ | ইমরান খান। রাজবাড়ী প্রতিনিধি।

(৪ মাস আগে) ১ জুলাই ২০২৬, বুধবার, ৪:০৪ অপরাহ্ন

 

রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টায় সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে লুৎফর রহমানের (৬০) নামে এক বৃদ্ধাকে গ্রেফতার করেছে পুলিশ।

অন্য দিকে শিশুটি রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বুধবার (১ জুলাই) সকালে গ্রেফতারের বিষয়টি পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম নিশ্চিত করে বলেন আসামী কে আদালতে পাঠানো হয়েছে।

অভিযুক্ত লুৎফর রহমান উপজেলার পাট্টা ইউনিয়নের মৃত আজাহার বিশ্বাসের ছেলে। সে পেশায় ঝাল মুড়ির দোকানী। অন্যদিকে শিশুটি পাট্টা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১ম শ্রেণীর শিক্ষার্থী।

মামলা সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার (৩০ জুন) বেলা সাড়ে ১১টার দিকে শিশুটি ঝালমুড়ি কিনতে লুৎফরের (অভিযুক্ত) বাড়িতে যায়। এ সময় লুৎফর রহমান তার ঘরে নিয়ে শিশুকে ধর্ষণ করে। শিশুটি বাড়ি ফিরে গেলে শারীরিক অবস্থা দেখে তার মা জিজ্ঞাসা করলে প্রথমে ভয়ে কিছু না বললেও পরে সব কিছু খুলে বলে।
পরে পরিবারের লোকজন শিশুটিকে রাজবাড়ী সদর হসপিটালে ভর্তি করে।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, অভিযুক্ত লুতফুর রহমান কে স্থানীয়রা মারপিট করে পুলিশে খবর দিলে আমরা তাকে গ্রেফতার করি।এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলা করেছে। শিশুটি যেহেতু এখনো চিকিৎসাধীন রয়েছে তাই এটি ধর্ষণ না কি ধর্ষণের চেষ্টা বলা যাচ্ছে না।মেডিকেল রির্পোট পেলে নিশ্চিত হওয়া যাবে।


 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল