banglahour

ওসমানীনগরে এমপি তাহসিনা রুশদীরের দিনব্যাপী জনকল্যাণমূলক কর্মসূচি

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(২ মাস আগে) ২ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ৯:৪৭ অপরাহ্ন

সিলেটের ওসমানীনগর উপজেলায় দিনব্যাপী  বিভিন্ন জন-কল্যাণমূলক
কর্মসূচিতে অংশ গ্রহণ করেন সিলেট ২ আসনের সংসদ সদস্য মোছা:  তাহসিনা রুশদীর।  দিনের শুরুতে তিনি উপজেলার দয়ামীর শিশু পল্লী পরিদর্শন করে শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ
করেন। একই দিনে তাঁর উদ্যোগে ১০ হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয় এবং বিভিন্ন
স্থানে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন তিনি।

দুপুরে তিনি ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে চিকিৎসাসেবার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং হাসপাতাল প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন
ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার আটটি ইউনিয়নের ২০০০ কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করেন। এ সময় তিনি কৃষি উৎপাদন বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং জনসেবামূলক কার্যক্রমে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

দিনব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন, শিক্ষার্থীদের সহায়তা প্রদান, স্বাস্থ্যসেবা কার্যক্রম তদারকি, বৃক্ষরোপণ
ও কৃষি উপকরণ বিতরণ সহ নানা কর্মসূচিতে অংশ নিয়ে সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা একটি কর্মব্যস্ত দিন অতিবাহিত করেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল