banglahour

নিজপাট ইউপি চেয়ারম্যানকে ঘিরে ভাইরাল ভিডিও: তদন্তে ৫ সদস্যের কমিটি

সারাদেশ | মো রেজওয়ান করিম সাব্বির জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি।

(৪ মাস আগে) ২ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ১১:৩৫ অপরাহ্ন

সিলেটের জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ইন্তাজ আলী কে নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে ভাইরাল হয়। ভিডিও ভাইরালের পর হতে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এই ঘটনার সত্যতা প্রমানে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জৈন্তাপুর উপজেলা প্রশাসন।

ভাইরাল হওয়া কয়েক সেকেন্ড’র ভিডিওতে মাদক সেবন করতে দেখা দুই ব্যাক্তির মধ্যে নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: ইন্তাজ আলী ও প্রথমে ভাইরাল করা ব্যক্তি ফযজুল কেরদেখা যাচ্ছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হয়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা দেয় উপজেলা জুড়ে এবং অনেকেই বিষয়টির নিরপেক্ষ তদন্তের দাবি জানান।
তবে ভাইরাল ভিডিওটির সত্যতা এখন পর্যন্ত কোনো সরকারি সংস্থা বা আইনশৃঙ্খলা বাহিনী আনুষ্ঠানিক ভাবে নিশ্চিত করেনি।

স্থানীয় সূত্রে জানা যায়, সারীঘাট ডুপি গ্রামের ফয়জুল ইসলামের নামে ব্যবহৃত একটি ফেসবুক আইডি থেকে প্রথমে ভিডিওটি প্রচার করা হয়। এরপর তা দ্রুত ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মাঝে দেখা দেয় মিশ্রপ্রতিক্রিয়া। সোশাল মিডিয়ায় একের পর এক পোস্ট, বিতর্কিত ভিডিও শেয়ার এবং বিরুপ মন্তব্যের বিষয়ে নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: ইন্তাজ আলী নিজ ইউনিয়ন পরিষদে সামাজিক রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে প্রচারিত ব্যাখ্যা দেন। তিনি বরেন, ভিডিওতে আমার মত দেখা গেলেও ঐ ব্যাক্তি আমি নয়। আমাকে ফাসানোর জন্য, আমার মানহানি করতে উন্নত প্রযুক্তি ব্যবহার করে ভিডিওটা সাজানো হয়েছে। 
তিনি আরও জানান, ভিডিও পোস্টকারী ব্যাক্তির সাথে সালিশ সংক্রান্ত বিষয়ে শত্রুতার জের হতে পারে বলেও তিনি ধারনা করেন।

এদিকে সাধারণ মানুষের দাবীর প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভিডিও চেয়ারম্যান ইন্তাজ আলীর সংশ্লিষ্টতা যাচাইয়ের জন্য সিলেটের জেলা প্রশাসকের নির্দেশনায় ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জৈন্তাপুর উপজেলা প্রশাসন।

জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায় তদন্ত কমিটি গঠনের সত্যতা নিশ্চিত করে বলেন, জেলা প্রশাসক মহোদয়ের আদেশক্রমে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার নেতৃত্বে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন না আসা পর্যন্ত আর কিছু বলা যাচ্ছে না।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল