banglahour

তরুণ প্রজন্মকে উদ্ভাবনী কাজে নিয়োজিত করতে হবে -ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

সারাদেশ | এমদাদুল ইসলাম ভূট্টো। ঠাকুরগাঁও প্রতিনিধি।

(২ মাস আগে) ৩ জুলাই ২০২৬, শুক্রবার, ৫:২৪ অপরাহ্ন

তরুণ প্রজন্মকে শুধু খেলাধুলার সমর্থনে সীমাবদ্ধ না থেকে উদ্ভাবন, গবেষণা ও প্রযুক্তিনির্ভর কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (৩ জুলাই) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নে উদ্ভাবক সলেমান আলীর নির্মিত 'সলেমান সোলার সেচ পাম্প'-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শুধু আর্জেন্টিনা আর ব্রাজিল নিয়ে পড়ে থাকলে হবে না। তরুণদের উদ্ভাবন ও সৃজনশীলতার দিকে মনোযোগ দিতে হবে। সলেমান আলী যে কাজটি করে দেখিয়েছেন, এটি সত্যিই অভূতপূর্ব। তাঁর এই উদ্ভাবন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, দেশের কৃষি ও অর্থনীতির জন্যও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

তিনি আরও বলেন, বর্তমান তরুণ প্রজন্মের সলেমান আলীর কাছ থেকে শেখার অনেক কিছু রয়েছে। তাঁর মতো উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ গড়ে তুলবেন। সলেমান আলীর উদ্ভাবনী কার্যক্রমের জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

মন্ত্রী বলেন,  সোলেমান আলী একজন ব্যাতিক্রমী ব্যক্তি। তিনি ছোটবেলা থেকে বিদ্যুৎ ব্যবহারের ওপর চাপ কমিয়ে সোলার ব্যবহারের ওপর গবেষণা করতে থাকেন।

তিনি সফলতা অর্জন করে এ এলাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে তার সোলার ও আইপিএস ব্যবহার জনপ্রিয় হয়েছে। 
ফখরুল বলেন,  রাজনৈতিক হানাহানি বন্ধ করে সবার আগে দেশের স্বার্থ রক্ষা করতে হবে।  দেশের উন্নয়ন সম্ভব হলে দেশের মানুষ ভালো থাকবে।

তিনি বলেন সোলেমান আলী সাইকেল মেকার ছিলেন। ১৯৭৫ সালের দিকে তিনি বিদ্যুৎ ছাড়া বিদ্যুৎ চালিত যন্ত্রপাতি চালানোর জন্য গবেষণা শুরু করেন।   তিনি সোলার প্যানেল ও আইপিএস বানানো শুরু করেন।  এরপর সোলার যাতে সূর্যের সাথে সাথে ঘুরে বিদ্যুৎ উৎপাদন করতে পারে নামমাত্র খরচে তিনি এই প্রক্রিয়া উদ্ভাবন করে সফল হন। একটি সোলার থেকে তিনি দেড়গুণ বেশি বিদ্যুৎ ব্যবহার করতে পারেন।

প্রথমে দশ লিটার পানি ফোঁটা ফোঁটা পড়ে সারাদিন প্যানেলকে ঘুরিয়ে দেড়গুণ বিদ্যুৎ আহরণ করা হয়। এখন একশ লিটার পানি ফোঁটা ফোঁটা ফেলে তিনি বড়বড় সোলার প্যানেল চালিয়ে যে কোন ভারী শিল্প প্রতিষ্ঠান চালাতে পারছেন তিনি।

বর্তমানে তার বাড়ির আশপাশে তিনশ একর জমিতে সেচ সরবরাহ করেন। বর্তমানে হাসকিং মিল গাড়ি মাপা ব্রিজ গভীর নলকুপ যে কোন সেচ পাম্প বাড়িতে লাইট ফ্যান রাইস কুকার চলে তার উদ্ভাবনী স্বল্প খরচে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুন বিশ্বাস, জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ অন্যান্যরা।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল