banglahour

চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবা ও হেরোইন জব্দ

সারাদেশ | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১১ এপ্রিল ২০২৩, মঙ্গলবার, ৯:৫৫ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ: বিজিবি'র অভিযানে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্ত থেকে ১৫,০০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১.৫ কেজি হেরোইন জব্দ করা হয়েছে।

বিজিবি রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক গতরাতে নিজস্ব তথ্যের ভিত্তিতে জানতে পারেন যে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্ত দিয়ে মাদকের একটি চালান বাংলাদেশ প্রবেশ করতে পারে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাতে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া এর নেতৃত্বে চকপাড়া বিওপির একটি বিশেষ টহলদল দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৩/৪ এস হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলাধীন নলডুবি বাজার সংলগ্ন পাগলা নদীর পাড়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। 

উক্ত অভিযানে বর্ণিত স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ১৫০০০ পিস ইয়াবা এবং ১.৫ কেজি হেরোইন জব্দ করতে সক্ষম হয়।  

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল