banglahour

স্বাস্থ্য খাতের বরাদ্দ সঠিকভাবে কাজে লাগাতে হবে: খন্দকার মুক্তাদির

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(৪ সপ্তাহ আগে) ৪ জুলাই ২০২৬, শনিবার, ৫:৫৩ অপরাহ্ন

বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সরকার বাজেটে বরাদ্দ বৃদ্ধি করেছে। তবে বরাদ্দের শতভাগ কার্যকর ব্যবহার নিশ্চিত না হলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়।


শনিবার সকালে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় কার্যালয়ে অনুষ্ঠিত সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় ও সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


মন্ত্রী বলেন, মানবসম্পদ উন্নয়নকে গুরুত্ব দিয়ে চলতি অর্থবছরের বাজেটে মৌলিক পরিবর্তন আনা হয়েছে। শিক্ষা ও স্বাস্থ্য খাত মানবসম্পদ উন্নয়নের প্রধান ভিত্তি উল্লেখ করে তিনি বলেন, পরিকল্পিত বাস্তবায়নের মাধ্যমে জনগণের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হবে।


তিনি বলেন, স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি পেলেও বাস্তবায়নে বিভিন্ন দুর্বলতা রয়েছে। পরিকল্পনার অভাব এবং বাস্তবায়ন ত্রুটির কারণে অনেক প্রকল্প প্রত্যাশিত সুফল দিতে পারছে না। সিলেটে নির্মিত স্বাস্থ্য অবকাঠামোকে জনগণের কার্যকর সেবায় কাজে লাগানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।


সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরীর সভাপতিত্বে সভায় সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. উমর রাশেদ মুনিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল