banglahour

সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(৪ সপ্তাহ আগে) ৪ জুলাই ২০২৬, শনিবার, ১০:১৫ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে মালিকবিহীন ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

শনিবার (৪ জুলাই) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার এডি সেখ মনোয়ারুল ইসলামের নেতৃত্বে সোনামসজিদ বিওপি'র একটি টহল দল অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, সীমান্তের মেইন পিলার ১৮৫ থেকে প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের ঈদগাহ মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন ১১২ বোতল ভারতীয়  সিরাপ এবং ৫৫ বোতল  সিরাপ জব্দ করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) জানায়, জব্দকৃত নেশাজাতীয় সিরাপের বিষয়ে প্রয়োজনীয় সাধারণ ডায়েরি (জিডি) করে শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল