banglahour

ময়মনসিংহের ‘দক্ষিণ গফরগাঁওকে’ নতুন উপজেলা গঠন হওয়ায় আনন্দ মিছিল ও গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে

সারাদেশ | কাজী মোহাম্মদ মোস্তফা। ময়মনসিংহ প্রতিনিধি।

(৩ সপ্তাহ আগে) ৪ জুলাই ২০২৬, শনিবার, ১০:২৫ অপরাহ্ন


ময়মনসিংহের ‘দক্ষিণ গফরগাঁওকে’ নতুন উপজেলা গঠন হওয়ায়
আনন্দ মিছিল ও গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
ময়মনসিংহ প্রতিনিধি 
ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানা আটটি ইউনিয়ন নিয়ে ‘দক্ষিণ গফরগাঁও’' উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন হওয়ায় আনন্দ মিছিল ও স্থানীয় সংসদ সদস্য আক্তারুজ্জামান বাচ্চুকে গণসংবর্ধনা দেয়া হয়েছে| দুপুরে উপজেলার কান্দিপাড়া আস্কর আলী উচ্চ বিদ্যালয় মাঠে দক্ষিণ গফরগাঁওয়ের ব্যবসায়ীরা এই অনুষ্ঠানের আয়োজন করে| 


অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী, যুগ্ম আহ্বায়ক শাহ আব্দুল্লাহ আল মামুন, সাবেক সাংগঠনিক সম্পাদক আনসার উদ্দিনসহ বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন| এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ বিএনপির নেতাকর্মীরা অংশ নেন|


সমাবেশে সংসদ সদস্য আক্তারুজ্জামান বাচ্চু বলেন, এই সরকার একটি জনবান্ধব সরকার| এই এলাকার মানুষের উন্নয়ন নিশ্চিতসহ বেকার সমস্যার সমাধান, মাদক ও সন্ত্রাস নির্মূলে দায়িত্ব পালন করে যাবেন বলে আশ্বাস দেন তিনি|

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল