
(৩ সপ্তাহ আগে) ৫ জুলাই ২০২৬, রবিবার, ২:২৯ অপরাহ্ন
জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে বান্দরবান পৌর মাছ ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।
নির্বাচনে সভাপতি পদে মোহাম্মদ রফিক ও সাধারণ সম্পাদক পদে আকতার হোসেন বিজয়ী হয়েছে।
শনিবার (৪ জুলাই ) সকাল ১০টা থেকে বান্দরবান পৌরমাছ বাজার এর অফিস কক্ষে এই ভোটগ্রহণ শুরু হয়ে চলে দুপুর ২টা পর্যন্ত । আর ৬৮জন ভোটারের গোপন ব্যালেটে নির্বাচিত হয় নতুন কমিটি।
দুপুরে ভোট গনণার পর নির্বাচন কমিশনার উপস্থিত সকলের সামনে ফলাফল ঘোষনা করে।
এবারের নির্বাচনে মো.রফিক আনারস প্রতীক নিয়ে ৩৭ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয় আর তার প্রতিদ্বন্ধী প্রার্থী মো.সিরাজ চেয়ার প্রতীক নিয়ে পেয়েছেন ৩০ভোট।
সহ-সভাপতি পদে শাহ আলম চৌধুরী বাই সাইকেল প্রতীক নিয়ে ৩৪ভোট পেয়ে নির্বাচিত হয় আর তার প্রতিদ্বন্ধী প্রার্থী আনোয়ার হোসেন হারিকেন প্রতীক নিয়ে ৩৩ ভোট পেয়েছেন।
সম্পাদক পদে আকতার হোসেন হরিণ প্রতীক নিয়ে ৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে, তার প্রতিদ্বন্ধী প্রার্থী আব্দু শুক্কর গোলাপ ফুল প্রতীক নিয়ে পেয়েছেন ২৭ ভোট।
সাংগঠনিক সম্পদক পদে আপেল প্রতীক নিয়ে ৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হাসান।
এদিকে সহ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্ধীতায় নুরুল ইসলাম ও অর্থ সম্পাদক পদে মো.মনিরুল ইসলাম নির্বাচিত হয়।
এদিকে সুষ্ঠ নির্বাচন সম্পন্ন হওয়ায় প্রশাসন, আইনশ্খৃলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক ও বান্দরবান পৌর মাছ ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পৌর মাছ ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের এর নির্বাচন পরিচালনা কমিটি ২০২৬ এর সভাপতি ইকবাল হোছাইন, সদস্য মুহাম্মদ কামাল উদ্দিন, মোহাম্মদ মুনির।