banglahour

দেশীয় ফলের সঙ্গে শিশুদের পরিচয় করাতে ওয়াইডব্লিউসিএ গার্লস হাইস্কুলে ফল মেলা-২০২৬

সারাদেশ | মো সেলিম রেজা মুন্সী, কুমিল্লা প্রতিনিধি।

(৩ সপ্তাহ আগে) ৫ জুলাই ২০২৬, রবিবার, ২:৩১ অপরাহ্ন

শিশুদের দেশীয় ফলের স্বাদ, পরিচিতি ও পুষ্টিগুণ সম্পর্কে সচেতন করে তুলতে ওয়াইডব্লিউসিএ গার্লস হাইস্কুলের প্রভাতী শাখায় অনুষ্ঠিত হয়েছে দেশীয় ফল মেলা-২০২৬।

রবিবার (৫ জুলাই) সকালে বিদ্যালয়ে এ মেলা অনুষ্ঠিত হয়।

মেলায় নার্সারি, কেজি ও প্রথম শ্রেণির প্রভাতী শাখার প্রায় ৮০০ শিক্ষার্থী দেশীয় নানা ধরনের ফল নিয়ে উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ করে। আয়োজনের মূল উদ্দেশ্য ছিল শিশুদের দেশীয় ফলের সঙ্গে পরিচিত করা, বিভিন্ন ফলের পুষ্টিমান সম্পর্কে ধারণা দেওয়া এবং ফল খাওয়ার অভ্যাস গড়ে তোলা। মেলার শেষ পর্বে শিক্ষার্থীদের বিভিন্ন দেশীয় ফল খাওয়ানো হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কলি চৌধুরী বলেন, ছোটবেলা থেকেই শিশুদের দেশীয় ফলের স্বাদ, বৈচিত্র্য ও পুষ্টিগুণ সম্পর্কে জানানো জরুরি। কোন ফলের স্বাদ কেমন এবং এর স্বাস্থ্যগত উপকারিতা কী, সেসব বিষয়ে তাদের আগ্রহ তৈরি করতেই আমরা প্রতিবছর এ ধরনের দেশীয় ফল মেলার আয়োজন করে থাকি।

আনন্দ-উৎসবের মধ্য দিয়ে আয়োজিত এই ফল মেলা শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল