banglahour

চুয়াডাঙ্গা সদর উপজেলায় কৃষি পুর্নবাসনের সহায়তায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সারাদেশ | রিফাত রহমান। চুয়াডাঙ্গা প্রতিনিধি।

(৪ মাস আগে) ৫ জুলাই ২০২৬, রবিবার, ২:৩৮ অপরাহ্ন

চুয়াডাঙ্গা সদর উপজেলায় কৃষি পুর্নবাসনের সহায়তায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র।

রবিবার (৫ জুলাই) সকাল সাড়ে ১০টায় সদর উপজেলা চত্ত্বরে সাধারণ নারী-পুরুষের হাতে গাছের চারা তুলে দিয়ে তিনি এ কাজের উদ্বোধন করেন।
বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গিকার বাস্তবায়নের লক্ষ্যে ২০২৫-২০২৬ অর্থবছরে কৃষি পুর্নবাসন সহায়তা খাতে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা জন্য ১ হাজার ১৫০ জনকে ৫টি করে মোট ৫ হাজার ৭৫০টি  বনজ, ফলদ এবং ঔষুধী গাছের চারা ২৫ কেজি জৈবসার ও বাঁশের খুটি দেয়া হয়। চুয়াডাঙ্গা জেলায় এ অর্থবছরে বিভিন্ন জাতের ২৫ হাজার গাছের চারা বিতরণ করা হবে।  


এ বিতরণের সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি কর্মকর্তা আনিছুর রহমান।
                         

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল