banglahour

চাঁপাইনবাবগঞ্জ অভিযোগ থাকা সত্ত্বেও চাল বিতরণ কার্যক্রম মাসকুরা ট্রেডার্সের

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(৪ ঘন্টা আগে) ৫ জুলাই ২০২৬, রবিবার, ১১:০৩ অপরাহ্ন

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের জাবরী কাজিপাড়া এলাকায়  অবৈধ ভাবে  সরকারি আদলে কার্ডের মাধ্যমে চাল বিক্রির দায়ে জেল  হাজত যাওয়া মাসকুরা ট্রের্ডাসের জেসমিন গং জেল থেকে জামিনে বেরিয়ে আবার চাল বিতরণ শুরু করেছেন। রোববার (৫ জুলাই ) সকালে প্রায় দেড় হাজার সাধারণ মানুষের মাঝে  চাল বিতরণ করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

জানা যায়, মেসার্স মাসকুরা ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান ৪৫০ টাকার বিনিময়ে ২৫ কেজি চাল বিতরণ করে। চাল সংগ্রহের জন্য সকাল থেকেই এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

স্থানীয়দের দাবি, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অতীতে সরকারি কর্মসূচির আদলে বিশেষ কার্ডের মাধ্যমে চাল ও নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণের নামে অনিয়ম ও প্রতারণার অভিযোগ উঠেছিল। এ ঘটনায় প্রতিষ্ঠান-সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

এদিকে, অভিযোগ থাকা সত্ত্বেও পুনরায় চাল বিতরণ কার্যক্রম পরিচালনা করায় এলাকায় নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের একাংশ বিষয়টি খতিয়ে দেখতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে জাবরী কাজিপাড়া এলাকায় মেসার্স মাসকুরা ট্রেডার্সের মালিক জেসমিন ও তার সহযোগী কামরুল হাসান মিদুলের তত্ত্বাবধানে চাল বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় বিপুল সংখ্যক মানুষ চাল সংগ্রহ করেন।
ধাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিব বলেন, সরকারি নিয়মনীতি উপেক্ষা করে মাসকূরা ট্রেডার্স এসব চাল বিতরণ করছেন। 


এ বিষয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক ( ভারপ্রাপ্ত ) মোহন আহমেদ জানান,  এর আগেও  অনুমোদনহীন ভাবে চাল বিতরণ করার জন্য আমরা তার নামে মামলা করেছিলাম। সেই সে দীর্ঘদিন জেল হাজতে ছিল। জামিনে বেরিয়ে সে আবার এসব কার্যকলাপ শুরু করেছে। আমি আজ রোববার তার চাল বিতরণের কথা শুনামাত্র উধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। সেইসাথে শিবগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে ব্যবস্থা নিতে বলেছি।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল