banglahour

ঠাকুরগাঁও পৌরসভার সড়কের কাজে হরিলুটের অভিযোগ!

সারাদেশ | এমদাদুল ইসলাম ভূট্টো। ঠাকুরগাঁও প্রতিনিধি।

(৪ মাস আগে) ৬ জুলাই ২০২৬, সোমবার, ২:২৬ অপরাহ্ন

ঠাকুরগাঁও পৌরসভার সড়কের কাজে ব্যাপক অনিয়ম দূর্নীতি ও হরিলুটের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এবং এর সাথে যুক্ত থাকার অভিযোগ উঠেছে দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী সোহেল রানার বিরুদ্ধে।

জানা গেছে, ঠাকুরগাঁও পৌর শহরের গোয়ালপাড়া পাওয়ার গ্রীড-৩৩ কেভি হতে সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসা ঈদগাহ মাঠের গেট পর্যন্ত। মুসলিম নগর মহল্লায় পৌরসভার আওতায় প্রায় সাড়ে ৪৪ লাখ টাকা ব্যায়ে ৪২০ মিটার রাস্তা পাকাকরণ কাজের দায়িত্ব পায় ঠিকাদারী প্রতিষ্ঠান “মেসার্স নুপুর এন্টার প্রাইজ ”। সিডিউল অনুযায়ী কাজ না করায় ব্যাপক অনিয়ম দূর্নীতির অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। ব্যবহার করা হয়েছে নি¤œ মানের খোয়া, বালি, ইট ও অন্যান্য উপকরণ। যা অল্প সময়ের মধ্যে রাস্তাটি নষ্ট হওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দা রোজাউল ইসলাম বলেন ইঞ্জিনিয়াররা আসেন কি না সন্দেহ আছে। ঠিকাদারের সাথে ইঞ্জিনিয়ারের যোগসাজসে এই অনিয়ম দূর্নীতি হচ্ছে। যে সকল ইট, খোয়া, বালি ব্যবহার করা হয়েছে একেবারেই নি¤œমানের। এলাকাবাসী মতিউর রহমান জানান দূর্নীতিবাজদের কারণে আমরা সাধারণ জনগণ ক্ষতিগ্রস্থ হচ্ছি। জনগণের টাকা যেন সঠিক জায়গায় সঠিকভাবে ব্যবহার করা হয় এমন দাবী করেন তিনি । রহুল ইসলাম বলেন যে ইট গুলা দেওয়া হচ্ছে তিন নম্বর। পাঁচ বছর যাবে নাই তার আগেই ভাঙ্গে যাবে। ইঞ্জিনিয়ার আসে দেখে গেছে, কিছুই বলেন না। বিশ^বিদ্যালয়ের ছাত্র ফেরদৌস বলেন জনগণের টাকা শুধু খরচেই হবে, ফলাফল জিরো, হরিলুটর চলতেছে। ইসলাম এক ব্যক্তি বলেন এতো নি¤œমানের কাজ এর আগে কখনো দেখিনি।

ঠিকাদারী প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আলসিয়া মেম্বার সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে দ্রæত সটকে পড়েন। তিনি বলেন আপনাদের যা খুশী করেন, তাতে যায় আসে না।

অনিয়মের বিষয়টি স্বীকার করে ঠাকুরগাঁও পৌরসভার প্রকৌশলী সোহেল রানা বলেন অভিযোগের প্রেক্ষিতে ইট রিপ্লেজ করা হয়েছে। অন্যান্য উপকরণ গুলো সঠিক আছে বলে জানালেন এই প্রকৌশলী।

ঠাকুরগাঁও পৌরসভার প্রশাসক সরদার মোস্তফা শাহিন বলেন আমরা অভিযোগের প্রেক্ষিতে রাস্তা পরিদর্শণ করেছি। অভিযোগের সত্যতা পাওয়া গেছে। নি¤œমানের কাজ অপসারণ করে নিয়ম অনুযায়ী কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপÍ প্রকৌশলীর সাথে ঠিকাদারের সাথে একটা যোগসাজসের বিষয় উঠে এসেছে। প্রকৌশলীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানান এই কর্মকতা।  

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল