
(৪ মাস আগে) ৬ জুলাই ২০২৬, সোমবার, ২:৩১ অপরাহ্ন
‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোংলায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জুলাই) উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), মোংলার যৌথ আয়োজনে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয় । র্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সমবায় সমিতির সদস্য, নারী উদ্যোক্তা, যুব প্রতিনিধি, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
র্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মোংলা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সবুজ বৈরাগীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার সুমী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোংলা উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুল মান্নান হাওলাদার,মোংলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নুর আলম শেখ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদ হোসেন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. নাবিদুল ইসলাম,মোংলা প্রেসক্লাবের সভাপতি আহসান হাবিব হাসান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী বলেন, “গ্রাম হবে উন্নয়নের কেন্দ্রবিন্দু—এই লক্ষ্যকে সামনে রেখেই কাজ করা হচ্ছে। পল্লী উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি মানুষের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়ন ও দারিদ্র্য বিমোচনের একটি ধারাবাহিক প্রক্রিয়া। সরকারের উন্নয়নমূলক কর্মসূচির সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।” তিনি দেশের গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে বিআরডিবির দীর্ঘদিনের ভূমিকারও প্রশংসা করেন।
সভায় সমবায় ভিত্তিক বিভিন্ন আবদানের জন্য ছয় জনকে পুরস্কৃত করা হয়।