banglahour

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে IAPB প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ

জাতীয় | তাহিরুল ইসলাম। বিশেষ প্রতিনিধি। ঢাকা।

(১৫ ঘন্টা আগে) ৬ জুলাই ২০২৬, সোমবার, ২:৩৪ অপরাহ্ন

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন International Agency for Prevention of Blindness (IAPB)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) পিটার হল্যান্ড (Peter Holland)।


সোমবার (৬ জুলাই) সকাল ১১টা ৩০ মিনিটে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সাক্ষাতে বাংলাদেশে চক্ষুস্বাস্থ্যসেবার উন্নয়ন, অন্ধত্ব প্রতিরোধ, দৃষ্টিপ্রতিবন্ধিতা হ্রাস এবং এ খাতে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।


সাক্ষাৎকালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত উপস্থিত ছিলেন। বৈঠকে দেশের চক্ষুস্বাস্থ্য খাতের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে মতবিনিময় করা হয়।


সাক্ষাৎ শেষে বাংলাদেশ সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এবং IAPB-এর প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার হল্যান্ড বৈঠকের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। তারা চক্ষুস্বাস্থ্যসেবার সম্প্রসারণ এবং অন্ধত্ব প্রতিরোধে যৌথ উদ্যোগ অব্যাহত রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল