banglahour

রাজবাড়ীর পাংশায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সারাদেশ | ইমরান খান। রাজবাড়ী প্রতিনিধি।

(৪ মাস আগে) ৬ জুলাই ২০২৬, সোমবার, ৭:৪৮ অপরাহ্ন

 

রাজবাড়ীর পাংশায় উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে।

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে সোমবার  সকাল ১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়।

পাংশা উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)র যৌথ আয়োজনে শোভাযাত্রা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলার সম্মেলন কক্ষে।

পাংশা উপজেলা নির্বাহী অফিসার মো: রিফাতুল হকের সভাপতিত্বে ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বি এম নুর মুহাম্মাদ চঞ্চলের সঞ্চালনায় বক্তব্য রাখেন হাবাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মামুন খান, পাংশা পৌর জামায়াতের আমীর কাজী ফরহাৎ জামিল রুপু, বি আর ডিবির চেয়ারম্যান প্রমুখ।

পরে  মোঃ জামান উদ্দিন, মোছাঃ মালা বেগম, আব্দুল ওহাবকে শ্রেষ্ঠ উপকারভোগী সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। সেই সাথে গাছের চারা বিতরন করা হয়েছে।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল