banglahour

ময়মনসিংহ সিটি করপোরেশনে ৮২২ কোটি টাকার বাজেট ঘোষণা

সারাদেশ | কাজী মোহাম্মদ মোস্তফা। ময়মনসিংহ প্রতিনিধি।

(৪ মাস আগে) ৬ জুলাই ২০২৬, সোমবার, ৭:৪৮ অপরাহ্ন


ময়মনসিংহ সিটি করপোরেশনে ৮২২ কোটি টাকার বাজেট ঘোষণা
ময়মনসিংহ প্রতিনিধি
২০২৬-২৭ অর্থ বছরে ময়মনসিংহ সিটি করপোরেশনে ৮২২ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। আজ (সোমবার) দুপুরে সিটি করপোরেশনের শাহাবুদ্দিন মিলনায়তনে বাজেট উপস্থাপন করেন প্রশাসক মো.রুকুনোজ্জামান সরকার।
এসময় সচিব সুমনা আল মজিদ, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মিয়া, সিটি কর্পোরেশন কর্মকর্তাসহ সাংবাদিক ও নাগরিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সিটি কর্পোরেশন প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন বলেন, আয়ের সঙ্গে ব্যয়ের ভারসাম্য বজায় রেখে নতুন অর্থবছরের বাজেট প্রণয়ন করা হয়েছে।

এই বাজেট বাস্তবায়নের মাধ্যমে নাগরিক সেবার পরিধি আরও সম্প্রসারণ, অবকাঠামোগত উন্নয়ন এবং নগরবাসীর জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। জনগণের আস্থা ও প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে বাজেট বাস্তবায়ন করা হবে।
নগরবাসীর আশার প্রতিফলন ঘটানোর প্রত্যাশায় ও এই নগরীকে যানজটমুক্ত, সবুজ, স্বাস্থ্যসম্পন্ন, আধুনিক প্রযুক্তিসম্পন্ন ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বাসযোগ্য নগরী হিসেবে প্রতিষ্ঠার দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন তিনি|

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল