banglahour

আওয়ামী লীগ মেঘা প্রকল্প উন্নয়নের নামে ১৭ বছর লোটপাট করেছে .. ভৈরবে পাট ও বস্ত্র প্রতি মন্ত্রী

সারাদেশ | এম এ হালিম। ভৈরব প্রতিনিধি।

(৪ মাস আগে) ৬ জুলাই ২০২৬, সোমবার, ৮:০৫ অপরাহ্ন

আওয়ামিলীগ মেঘা প্রকল্প উন্নয়নের নামে ১৭ বছর লোটপাট করেছে  বলে মন্তব্য করেছেন  পাট ও বস্ত্র প্রতি মন্ত্রী মোঃ শরীফুল আলম। পানি উন্নয়ন বোর্ড আয়োজিত ভৈরব শহর রক্ষা বাধঁ প্রকল্পের আওতায় মেঘনা নদীতে জিও ব্যাগ ফেলার আগে আজ সোমবার বেলা ৩ টায় ভৈরব লঞ্চঘাটে  সাংবাদিকদের তিনি এসব কথা বলেন । এ সময় তিনি আরো বলেন বর্তমান সরকার দেশের উন্নয়নে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে এবং কাজ করছে । তাছাড়া সরকারের মেয়াদ থাকা কালে ভৈরব  মেঘনা নদীতে ৫/৭ কিঃমিঃ স্থায়ী বাধঁ নির্মাণ করা হবে।  পরে তিনি ভাঙন এলাকা ও মেঘনা ফেরীঘাটে মৎস অবতরন কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শন শেষে  তিনি উপজেলায় উপকার ভোগীদের মাঝে চেক বিতরণ করেন। চেক বিতরণ শেষে   গজারিয়ার মানিকদীতে মাদক বিরোধিতা সমাবেশে প্রধান অতিথি হিসেবে  যোগ দেন।

এর আগে আজ দুপুরে কুলিয়ারচরে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে  প্রধান অতিথি বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।

বলেন, বর্তমান সরকার জনবান্ধন সরকার। তাই, প্রান্তিক মানুষের কল্যাণে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়াও নির্বাচনীয় অঙ্গীকার বাস্তবায়নেও কাজ করে যাচ্ছে সরকার।  

আলোচনা সভা শেষে দুই হাজারের অধিক কৃষকদের মাঝে প্রণোদনা হিসেবে সার ও বীজ বিতরণ করা হয়। এছাড়াও সমাজকল্যাণ পরিষদের পক্ষ থেকে ৩০টি পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেয়া হয়।

এতে সভাপতিত্ব করেন, ইউএনও মো. ইয়াসির খন্দকার। 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল