banglahour

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষের তিনজন নিহত

সারাদেশ | সোহেল চৌধুরী। কিশোরগঞ্জ প্রতিনিধি।

(৮ ঘন্টা আগে) ৬ জুলাই ২০২৬, সোমবার, ৮:৪৪ অপরাহ্ন


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাস ও গরুবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন এই ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। এ সময় পিকআপে থাকা ৭ টি গরুর মধ্যে ছয়টি গরু মারা যায়।

আজ সোমবার বিকাল ৩ টার দিকে কিশোরগঞ্জ-পাকুন্দিয়া সড়কের সুখিয়া বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নরসিংদী জেলার শিবপুর উপজেলার পুন্দাইল এলাকার আবু সাইদের ছেলে বিল্লাল, একই এলাকার আব্দুস সোবহানের ছেলে খুরশিদ এবং পিকআপ চালক খোকন।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, বিকেল তিনটার দিকে পাকুন্দিয়ার সুখিয়া বাজার এলাকায় ঢাকা থেকে কিশোরগঞ্জগামী অনন্যা ক্লাসিক পরিবহনের একটি বাস ও কিশোরগঞ্জ থেকে নরসিংদীগামী গরুবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পিকআপের চালকসহ তিনজন মারা যায়। এছাড়া পিকআপে থাকা সাতটি গরুর মধ্যে ছয়টি গরু ঘটনাস্থলে মারা যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ারসার্ভিসের সদস্যরা লাশ উদ্ধার করে। এদিকে আহতদের চিকিৎসার জন্য পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল