banglahour

কাপ্তাই হ্রদে বন্ধকালীন সময়ে অবৈধ মাছ শিকার করায় বিএফডিসির অভিযান, জালসহ ৪ নৌকা জব্দ

সারাদেশ | মিল্টন বাহাদুর। রাঙ্গামাটি প্রতিনিধি।

(৩ ঘন্টা আগে) ৭ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১২:৩০ পূর্বাহ্ন


রাঙ্গামাটি জেলার  কাপ্তাই লেকে মাছ ধরা বন্ধকালীন সময়ে  বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিস) কাপ্তাই উপ-শাখা এবং নৌ-পুলিশের অভিযানে  ১০ হাজার বর্গফুট  কারেন্ট জাল, ১০ হাজার বর্গফুট সুতার জাল এবং ৪টি  কাঠের নৌকা জব্দ করা হয়েছে।
গতকাল রবিবার রাত ১২টা থেকে সোমবার দিনব্যাপী অভিযান চালিয়ে কাপ্তাই লেকের বিলাইছড়ি উপজেলার  গাছকাটাছড়া, হাজাছড়া এবং রাঙ্গামাটি সদর উপজেলার গবাঘোনা  ও বাঘছড়ি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয় বলে নিশ্চিত করেছেন কাপ্তাই বিএফডিসির  উপ-ব্যবস্থাপক মোঃ জসিম উদ্দিন।


তিনি জানান, কাপ্তাই লেকে চলতি বছরের ২৪ এপ্রিল মধ্যরাত হতে ৩ মাস মাছ ধরা নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে কিছু অসাধু ব্যবসায়ী অবৈধ ভাবে মাছ শিকার করার কারনে কাপ্তাই লেকের বিভিন্ন অংশে আমরা নৌ পুলিশকে নিয়ে অভিযান পরিচালনা করে ১০ হাজার বর্গফুট কারেন্ট জাল, ১০ হাজার বর্গফুট সুতার জাল ও ৪টি কাঠের নৌকা জব্দ করি। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল