
(৩ ঘন্টা আগে) ৭ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১২:৩২ পূর্বাহ্ন
খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারি হেলালের সঙ্গে খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) নবনির্বাচিত নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে রূপসার পালেরহাট যুবসংঘ ক্লাবে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় কেইউজের নবনির্বাচিত নেতৃবৃন্দ সংসদ সদস্য আজিজুল বারি হেলালকে ফুলেল শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি ও চ্যানেল নাইনের ব্যুরো প্রধান সুনীল দাস, সহ-সভাপতি ও ডিবিসি নিউজের ব্যুরো প্রধান আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ও জিটিভির ব্যুরো প্রধান শেখ লিয়াকত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক জন্মভূমির স্টাফ রিপোর্টার মামুন খান, কোষাধ্যক্ষ ও এটিএন বাংলার সিনিয়র ক্যামেরাপার্সন আবু সাঈদ, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক তপু বিশ্বাস, নির্বাহী সদস্য ও আনন্দ টিভির ব্যুরো প্রধান আমজাদ আলী লিটন, উত্তম সরকারসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
এ সময় আজিজুল বারি হেলাল নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি বলেন, সমৃদ্ধ খুলনা গঠনে এলাকার উন্নয়ন, জনসাধারণের সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো বস্তুনিষ্ঠভাবে গণমাধ্যমে তুলে ধরতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
তিনি সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।